ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

বকশীগঞ্জে শোক দিবসের কর্মসূচিতে অংশ না নিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ!

বকশীগঞ্জে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাধা প্রদান করেন পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে ১৫ আগস্ট সোমবার বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যেতে পুলিশের বাধার মুখে পড়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে। পরে ক্ষুব্ধ নেতা কর্মীরা কর্মসূচিতে যোগ না দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে এসেছেন। এতে করে আওয়ামী লীগের নেতা কর্মীদের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তবে পুলিশের দাবি শোক দিবসের নাম করে মোটরসাইকেল শোডাউন করাকে কেন্দ্র যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য তাদের বাধা দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ জানান, জাতির পিতার শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে । তাই প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে অর্ধশত মোটরসাইকেল বহর নিয়ে বের হলে পুলিশ আমাদের বাধা প্রদান করেন।

প্রত্যেক মোড়ে মোড়ে আমাদের জেড়ার মুখে পড়তে হয়। পুলিশি বাধা পেরিয়ে দুপুর ১২ টায় মেরুরচর ইউনিয়নে যাওয়ার পথে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর এলাকায় মোটরসাইকেল বহর থামিয়ে আর কোন কর্মসূচিতে না যাওয়ার অনুরোধ করেন পুলিশ।

এসময় মোটরসাইকেলের লাইসেন্স ও হেলমেট না থাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ৪টি গাড়ি জব্দ করে থানায় নেওয়া হয়। পরে দলীয় নেতা কর্মীরা আর কোন কর্মসূচিতে যোগ না দিয়ে উপজেলা দলীয় কার্যালয়ে ফিরে যান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে কেন বাধা দেওয়া হচ্ছে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, আমাদের কাছে তথ্য ছিল তাঁর মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে তাই তাঁকে মোটরসাইকলে যোগে চলাচলে নিষেধ করা হয়েছে।

এর আগে ১৪ আগস্ট রোববার রাত ১০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় শোক দিবসের কোন কর্মসূচিতে অংশ না নিতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

বকশীগঞ্জে শোক দিবসের কর্মসূচিতে অংশ না নিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ!

আপডেট সময় ০৭:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২