
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জিআর এর চাল গরিব অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
১৩ আগস্ট সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ৮০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ৮ টন চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া (জেকে)।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা ফিরুজ আহাম্মেদ, ইউপি সদস্য আমেজ আলী, রাজু আহাম্মেদ, আজেদা বেগম, কোহিনুর বেগম, নিপা বেগম প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 


















