ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা দেন চিকিৎসকরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ৯ আগস্ট জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশন দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি দন্ত চিকিৎসক ডা. নাহিদা আক্তার পিংকি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী ও দন্ত চিকিৎসক ডা. রাজীব প্রমুখ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানুষের দ্বোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় শোক দিবসে তৃণমূল পর্যায়ের মানুষদের বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ওষুধ বিতরণের মাধ্যমে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পরে দিনব্যাপী আয়োজিত এই ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্পে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ৫ শতাধিক রোগীকে দাঁতের চিকিৎসার ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশন ও সরকারি আশেক মাহমুদ কলেজের বিএনসিসি প্লাটুন এই ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্পে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সহযোগিতা করেন।

এ বিষয়ে রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডা. নাহিদা আক্তার পিংকি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চিকিৎসাসেবার মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন কল্পে কাজ করে যাবে এই ফাউন্ডেশন। তিনি মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় ০৭:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২