ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ইউরোপে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পশ্চিম ইউরোপে গতকাল সোমবার ছিল রেকর্ড তাপপ্রবাহের দিন। মহাদেশের বেশিরভাগ অংশ সূর্যের তীব্র উত্তাপে ঝলসে গেছে, তাপমাত্রা রেকর্ড ভেঙ্গেছে এবং ভয়ংকর দাবানল বনভূমি গ্রাস করছে।

ব্রিটেনে পূর্ব ইংল্যান্ডের সাফোতে তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০.৯ ডিগ্রি ফারেনহাইট), এটি বছরের উষ্ণতম দিন এবং উষ্ণতার রেকর্ডে তৃতীয়তম দিন।

বিশেষজ্ঞরা এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন, ব্রিটেনের বর্তমান ৩৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভাঙতে পারে, প্রথমবার এটি ৪০ ডিগ্রির রেকর্ড ভাঙতে পারে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেছেন।

জাতীয় আবহাওয়া অফিস বলেছে, ফ্রান্সের চ্যানেল জুড়ে, অনেক শহর ও নগরীতে সোমবার রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

দেশটির উত্তর-পশ্চিমে ব্রিটেনের আটলান্টিক উপকূলের ব্রেস্টে তাপমাত্রা ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে । যা ২০০২ সালের ৩৫.১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙেছে।

চ্যানেল উপকূলের সেইন্ট- ব্রিউচ এ পূর্ববর্তী রেকর্ড ৩৮.১ ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা পৌঁছেছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলীয় সিটি নানটেস এ কয়েক দশকের ৪০ ডিগ্রির রেকর্ড ভেঙ্গে তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দমকল কর্মীরা এখনো দুটি বিশাল দাবানল নেভাতে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইউরোপে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে

আপডেট সময় ০৬:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২