ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

গায়ানা থেকে ঈদের শুভেচ্ছা জানালো বাংলাদেশের ক্রিকেটাররা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আজ পবিত্র ঈদ-উল-আজহা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই ওয়েস্ট ইন্ডিজে থেকেই ঈদ উদযাপন করতে হচ্ছে দেশের ক্রিকেটারদের। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সফরে থাকা ক্রিকেটাররা।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সাথে ভালোভাবে ঈদের সময় কাটান এবং আমরা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সাথে ঈদ পালন করুন, এটাই আমাদের চাওয়া।’

বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান বলেন, ‘সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।’

আজ স্থানীয় কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সফরে ক্যারিবীয়দের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

গায়ানা থেকে ঈদের শুভেচ্ছা জানালো বাংলাদেশের ক্রিকেটাররা

আপডেট সময় ০৮:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২