ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুরে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি প্রতিষ্ঠিত জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা সুরপাড়ায় স্বপ্ন সংস্থার উদ্যোগে এলাকার দরিদ্রদের মাঝে নতুন পোষাক ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।

সামগ্রী বিতরণ শেষে মোনাজাত করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে বিতরণ কার্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সংস্থার সভাপতি জসিম উদ্দিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডা. আনসার আলী, আবুল হাসেম খান, লেবু খানসহ সংস্থার ২৫ জন সদস্য।

এলাকার বিধবা, প্রতিবন্ধী, অতিদরিদ্র পরিবারসহ ১২০ জনের মাঝে শাড়ি, চাল, ডাল, সেমাই, চিনি, তেল বিতরণ করা হয়।

জানা যায়, জামালপুর পৌরসভার মেয়র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার বিত্তবান ও দানশীল ব্যক্তিদের অনুদানের টাকায় স্বপ্ন সংস্থার সদস্যরা পণ্যসামগ্রী কিনে সুষ্ঠুভাবে বিতরণ কাজ সম্পন্ন করে।

ঈদ সামগ্রী পেয়ে প্রতিটি পরিবার সন্তোষ প্রকাশ করেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে স্বপ্ন সংস্থা, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং মানব জাতির কল্যাণ কামনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুরে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৬:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২