ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭টি ক্লিনিক সিলগালা, জরিমানা আদায়

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে অবৈধ ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২৯ মে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের মেডিল্যাব ডায়াগনোস্টিক সেন্টার, সানরাইজ ডায়াগনোস্টিক সেন্টার ও ডিজিটাল চক্ষু হাসপাতাল এই ৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয় এবং ডক্টরস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এ অভিযানের নেতৃত্ব দেন।

এদিকে ২৮ মে সদরের বিভিন্ন ইউনিয়নে ৭টি অনিবন্ধিত ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ক্লিনিককে সিলগালা ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জেলা সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় ২৮ মে থেকে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৯ মে পৌরসভার ৪টি ক্লিনিকে অভিযান চালিয়ে ৩টি সিলগালা ও ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাফি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭টি ক্লিনিক সিলগালা, জরিমানা আদায়

আপডেট সময় ১০:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২