ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়।

১৪ মে বিকালে ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা প্রশাসন আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, প্রধান শিক্ষক রমজান আলী, গোয়ালের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিম বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মাওলানা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালের চর ইউনিয়ন ও সাপধরী ইউনিয়ন দল, চিনাডুলী ইউনিয়ন ও গাইবান্ধা ইউনিয়ন উদ্বোধনী খেলায় অংশ নেয়। খেলায় সাপধরী ইউনিয়নকে গোয়ালের চর ইউনিয়ন ২-০ গোলে ও গাইবান্ধা ইউনিয়নকে চিনাডুলী ইউনিয়ন ১-০ গোলে পরাজিত করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার ১৩টি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় ০৭:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২