ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

দয়াময়ী মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

জামালপুরে দয়াময়ী মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দয়াময়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের সাড়ে তিনশ’ বছরের প্রাচীন শ্রী শ্রী রী দয়াময়ী মন্দির ও দেড়শ’ বছরের পুরনো রাধামোহন জিউ মন্দিরের অংশ বিশেষ এবং দেবোত্তর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মন্দির পরিচালনা পরিষদ। ৯ মে দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ল²ীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বণিক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি অজয় পাল, দয়াময়ী মন্দিরের পুরোহিত বিপুল কাঞ্জি লাল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শুভাশীষ তালুকদার, ব্যবসায়ী সুবীর কুমার বসাক, রঞ্জন সিংহ, বিষ্ণ চন্দ্র মণ্ডল প্রমুখ।

এ সময় বক্তারা জামালপুর জেলার প্রাচীনতম দয়াময়ী মন্দির ও রাধামোহন জিউ মন্দির রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, স্থানীয় প্রশাসন শহরের প্রধান রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় মন্দিরের সম্পত্তির অংশবিশেষ এবং দেবোত্তর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের যেকোনো উন্নয়নের পক্ষে। কিন্তু উন্নয়নের নাম করে হিন্দু সম্প্রদায়ের ঐহিত্যবাহী এই ধর্মীয় উপাসনালয়ের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। অনতিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আকুল আবেদন জানান বক্তারা। মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল না করা হলে পরবর্তীতে অনশন কর্মসূচিসহ লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

মানবন্ধনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা, দয়াময়ী মন্দির ও রাধামোহন জিউ মন্দির, বিভিন্ন পূজা উদযাপন পরিষদসহ জামালপুর জেলার বিভিন্ন মন্দির পরিচালনা পরিষদের ব্যানারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নারী-পুরুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

দয়াময়ী মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২