ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সাংবাদিক শফিক জামানের স্মরণসভা

প্রয়াত সাংবাদিক শফিক জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শফিক জামান লেবুকে তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করলেন সাংবাদিক ও সুধীজনরা। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।

জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, ডেইলি অবজারভারের সাংবাদিক কামাল হোসেন, যায়যায়দিনের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, ইত্তেফাকের শাহ জামাল, যমুনা টিভির শোয়েব হোসেন, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন, এনটিভির আসমাউল আসিফ, আজকের জামালপুরের হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শফিক জামান জামালপুরে সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাত ধরেই জামালপুরে সাংবাদিকতার প্রসার ঘটে। তাঁর আদর্শকে ধারণ করে জামালপুরের সাংবাদিকদের পথ চলতে আহ্বান জানান বক্তারা। প্রয়াত শফিক জামানের হাত ধরেই জামালপুর জেলায় অর্ধ শতাধিক সাংবাদিক জাতীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা বর্তমানে দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধম্য গণমাধ্যমগুলোতে কর্মরত। তাঁরা জামালপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন জাতীয় গণমাধ্যমে। শফিক জামানের এই শিষ্যরাও তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সাংবাদিক শফিক জামানের স্মরণসভা

আপডেট সময় ০৮:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২