ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বিংগস প্রকল্পের আওতায় দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

ইসলামপুরে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ছাগল পালনের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধি করে পরিবারের সদস্যদের পুষ্টিপূরণের লক্ষ্যে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের আওতায় জামালপুরের ইসলামপুর উপজেলায় লক্ষ্যভুক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

৫ এপ্রিল ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের করিরতাইর খান বাড়িতে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, উপজেলা সমন্বয়কারী শাহানা বেগম, প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন, আশিকুর রহমান প্রমুখ।

এদিন ৪০টি পরিবারের মাঝে ৮০টি ছাগী বিতরণ করা হয়। বিতরণের পূর্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রতিটি ছাগল রোগমুক্ত কীনা তা পরীক্ষা করা হয়।

উল্লেখ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভারন্যান্স (বিংগস) প্রকল্পের মাধ্যমে চলতি বছর ২ হাজার ৩০০ পরিবারের মাঝে ৪ হাজার ৬০০ ছাগী বিতরণ কাজ চলছে। গত বছর চার হাজার ছাগল বিতরণ করা হয় বলে সূত্র জানায়। প্রতিটি ছাগল ১০ কেজি ওজন মাপের দেওয়া হয়। জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলা এবং শেরপুর জেলার সদরে এসব ছাগল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে বিংগস প্রকল্পের আওতায় দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

আপডেট সময় ০৪:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২