ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

অসহায় হতদরিদ্ররা সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য পান : মোজাফ্ফর হোসেন এমপি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন বলেছেন, দেশের হতদরিদ্র মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা পাচ্ছেন। যার ঘর নেই সে ঘর পাচ্ছেন, যাদের চিকিৎসার টাকা নেই তারা চিকিৎসার টাকা পাচ্ছেন। তিনি বলেন, অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে তাদেরকে ভাতার আওতায় এনেছেন।

২ এপ্রিল সকালে জামালপুর সদরের উপজেলার অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল, অসহায় ২১জনের মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহনসীনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

অসহায় হতদরিদ্ররা সরাসরি প্রধানমন্ত্রীর সাহায্য পান : মোজাফ্ফর হোসেন এমপি

আপডেট সময় ০৩:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২