ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের বার্ষিক বনভোজন

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: উৎসব ও আনন্দঘন পরিবেশে জামালপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন গজনী অবকাশ শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল দিনব্যাপী বার্ষিক বনভোজনে সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশ নেন।

জামালপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণবন্ত করে তুলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

বনভোজন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

বিজয়ীর হাতে স্মার্টফোন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, লক্ষ্মীরচর ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত প্রমুখ। এ সময় বার্ষিক বনভোজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল খেলা, বালতিতে বল নিক্ষেপ, বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। ১৫টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি স্মার্টফোন।

বনভোজনে অংশ নিয়ে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন বলেন, বনভোজনে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে ছুটে এসেছি। দিনব্যাপী বনভোজনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। প্রতিবছরই এই বার্ষিক বনভোজন যথা সময়ে করা দরকার। এতে করে মন-প্রাণ ভালো থাকবে। এ সময় তিনি তার জন্য দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের বার্ষিক বনভোজন

আপডেট সময় ১১:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২