ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জামালপুরের ইসলামপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামপুর প্রেসক্লাবসহ সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের নেতৃত্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম জামাল আব্দুন নাসের। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, পৌর মেয়র আব্দুল কাদের সেক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, সরকারি ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ জামান আব্দুন নাসের চৌধুরী চার্লেস, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় ১১:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২