ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর ৬টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বকশীগঞ্জ থানা, বকশীগঞ্জ পৌরসভা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, অবসরপ্রাপ্ত সশ্রস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুঁচকাওয়াজ, সালাম প্রদর্শন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।ছবি: বাংলারচিঠিডটকম

বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এসিল্যান্ড মাহবুবুর রহমান, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীরমুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতবৃন্দ, সমাজসেবক, বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আপডেট সময় ০৭:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২