ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তিতে জামালপুরে শোভাযাত্রা

সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তিতে জামালপুরে শোভাযাত্রা বের করা হয়। ছবি: মঞ্জুরুল হক

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তিতে জামালপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। ২৪ মার্চ সকালে জামালপুর প্রিন্সিপাল অফিসের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের দয়াময়ী মোড় থেকে বের হয়ে বকুলতলায় গিয়ে শেষ হয়।

‘আস্থায় প্রতিদিন সোনালী ব্যাংকের সেবা নিন, সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার সোনালী ব্যাংক হবে সবার’ মুখরিত শ্লোগানে শোভাযাত্রায় অংশ নেন সোনালী ব্যাংক লিমিটেড জামালপুর প্রিন্সিপাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রোকসানা আক্তার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী শাহ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শাহীদুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্বাস আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী, অফিসার প্রকাশ চন্দ্র সাহা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সিবিএ ২০২ সংগঠনের সভাপতি আব্দুর রউফ চোধুরী ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। এছাড়াও সোনালী ব্যাংকের অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।

পরে সোনালী ব্যাংক লিমিটেড জামালপুর প্রিন্সিপাল অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার অঙ্গীকার করে শোভাযাত্রার সমাপ্তি করা হয়।

উল্লেখ সোনালী ব্যাংক লিমিটেড জামালপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হক ও শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মুহাম্মদ এনামুল হক ঢাকার কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তিতে জামালপুরে শোভাযাত্রা

আপডেট সময় ০৮:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২