ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জ পৌরসভার স্থগিত এক কেন্দ্রে ভোট গ্রহণের নির্দেশ উচ্চ আদালতের

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

নব গঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত এক কেন্দ্রে ভোট গ্রহণের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত। এই রায়ের মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে এক কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ৩১ অক্টোবর উচ্চ আদালতের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম। অন্যদিকে আরেক প্রার্থী শাহিনা বেগমের পক্ষে ছিলেন আইনজীবী বাসেত মজুমদার, আব্দুল মতিন খসরু ও নুরুল ইসলাম সুজন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুর রহমান।

এর আগে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের দিন ১১টি কেন্দ্র নিয়ে কোনো প্রশ্ন না তুললেও একটি ভোট কেন্দ্রে অনিয়ম করা হয়েছে বলে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা বন্ধ রাখা হয়। এরপর পৌর নির্বাচনে ৩য় স্থান অধিকারী সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগম ৭টি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিতসহ রুল জারি করেন আদালত।

৩১ অক্টোবর ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত। আদেশে স্থগিত মালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের পক্ষে রায় ঘোষণা করা হয়।

২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনে ১২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীক নিয়ে ৮ হাজার ৫৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফখরুজ্জামান মতিন ধানের শীষ প্রতীক নিয়ে ৭ হাজার ৭০৫। আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগম নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ১৬০ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জ পৌরসভার স্থগিত এক কেন্দ্রে ভোট গ্রহণের নির্দেশ উচ্চ আদালতের

আপডেট সময় ০৭:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮