ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

বোনকে অপহরণ ও ধর্ষণের দায়ে ভাইয়ের ৪৪ বছরের কারাদণ্ড

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে মামাতো বোনকে অপহরণ ও ধর্ষণ করার দায়ে ভাই শফিকুল ইসলামকে (৩৭) ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৯ ফেব্রুয়ারি বিকালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়নাল আবেদীন নামে অপর এক আসামি বেকসুর খালাস পেয়েছেন।

দন্ডপ্রাপ্ত শফিকুল পলাতক রয়েছে। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গোয়ালবর এলাকার। সে ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী গোলাম কিবরিয়া বুলু জানান, রায়ে ধর্ষণের দায়ে শফিকুলকে যাবজ্জীবন বা ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একইসাথে কার্যকর হবে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়নাল আবেদীন নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গোলাম কিবরিয়া বুলু আরও জানান, শফিকুল তার মামাতো বোন জেলার ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১২) নানাভাবে উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে ২০১৫ সালের ১০ আগস্ট সকাল ১০টার দিকে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে। এরপর বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। স্বজনরা তাকে খুঁজাখুঁজি করে না পেয়ে ১৮ আগস্ট শফিকুলসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

পরবর্তীতে ঝিনাইগাতী থানার এসআই ইউনুস আলী বিশ্বাস ২০১৬ সালের ১৬ জানুয়ারি প্রধান আসামি শফিকুল ও তার সহযোগী জয়নাল আবেদীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মামলার শুরু থেকেই উভয় আসামি পলাতক থাকেন।

বিচারিক পর্যায়ে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৯ ফেব্রুয়ারি এ রায় দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বোনকে অপহরণ ও ধর্ষণের দায়ে ভাইয়ের ৪৪ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২