ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বকশীগঞ্জে দরিদ্রদের পারিবারিক সাইলো বিতরণ

হতদরিদ্র পরিবারের মধ্যে পারিবারিক সাইলো বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ৭ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।

উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ের উদ্যোগে সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরীন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরীন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব সাইলো একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৪ হাজার পরিবারকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে দরিদ্রদের পারিবারিক সাইলো বিতরণ

আপডেট সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২