ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ ৭ ফেব্রুয়ারি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, স্থগিত মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শুধুমাত্র ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনে ৮টি বুথে ২ হাজার ৯৩৮ জন ভোটার ভোট প্রদান করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, স্থগিত কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে সর্বাত্মক সতর্কতাবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মেরুরুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেন। এঘটনায় এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ ৭ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৫:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২