ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হওয়া ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে মিরপুরে। দু’টি খেলাই শুরু বেলা ৩টায়।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে আফগানিস্তান। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলতে যাবার আগে সিলেটে সপ্তাহ খানেকের ক্যাম্প করবে আফগানরা।

২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলো আফগানিস্তান। ঐ সফরে জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো আফগানরা। সে সময় বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজও খেলেছিলো আফগানিস্তান। চট্টগ্রামে হওয়া ঐ টেস্টটি ২২৪ রানে জিতেছিলো আফগানরা।

আর ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলো আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

আপডেট সময় ০৯:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২