ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া বাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। ৩০ জানুয়ারি ভোরে জামালপুর সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, ৩০ জানুয়ারি ভোরে বিনন্দেরপাড়া বাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া গ্রামে ভোরে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনা সংক্রান্ত সে মারা যেতে পারে বলেও ওসি জানান। এখন পর্যন্ত তার কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২