ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান ও ৪শ উইকেট সাকিবের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিজের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে আরও একটি অর্জন যোগ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ও ৪শ উইকেট শিকারের নজির গড়লেন সাকিব।

২৪ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে এই নজির গড়েন সাকিব।

সাকিবের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এ ম্যাচে ৪ উইকেটে ম্যাচ হারে। মাইলফলকে পৌঁছাতে এ ম্যাচে মাত্র ১ উইকেটের প্রয়োজন ছিলো সাকিবের।

সতীর্থ ডোয়াইন ব্রাভোর সামনেই মাইলফলক স্পর্শ করে অর্জনকে স্মরনীয় করে রাখলেন সাকিব। ৫ হাজার রান ও ৪শ উইকেট শিকারের তালিকায় এতদিন ব্রাভোই ছিলেন। এবার সঙ্গী হিসেবে সাকিবকে পেলেন ব্রাভো।

ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ৪৭ রানে ব্রাভোর হাতে ক্যাচ বানিয়ে মাইলফলক স্পর্শ করেন সাকিব। মাহমুদুল্লাহ যখন ফিরে যান, তখন স্কোর সমান করে জয়ের দ্বারপ্রান্তে ছিলো ঢাকা।

টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে ৪শ উইকেট নেন সাকিব। ৩৫৩ ম্যাচে ৫৬১০ রান ও ৪শ উইকেট আছে এই তারকা অলরাউন্ডারের। ৫১৪ ম্যাচে ৬৬৭২ রান ও ৫৫৫ উইকেট ব্রাভোর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান ও ৪শ উইকেট সাকিবের

আপডেট সময় ০৮:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২