ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। দেশটির গণমাধ্যমে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

সৌরভের ভাই স্নেহাশিষ জানান, ‘গতরাতে উডল্যান্ড নার্সিং হোমে নেয়া হয়েছে গাঙ্গুলীকে। উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে ভালো আছেন তিনি। তার পরিবারের বাকি সদস্যরা করোনা নেগেটিভ হয়েছে।’

তবে গাঙ্গুলী করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত দু’দিন জ্বর ছিলো গাঙ্গুলীর। এরপর করোনা পরীক্ষায়, গাঙ্গুলীর রিপোর্ট পজিটিভ আসে। এতে ২৭ ডিসেম্বর রাতেই কোলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় গাঙ্গুলীকে।

করোনা পরীক্ষায় পজিটিভ হবার পর অন্যান্য চিকিৎসকরাও গাঙ্গুলীকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেন। করোনার দু’টি ভ্যাকসিনই নেয়া আছে ভারতের সফল অধিনায়কদের একজন গাঙ্গুলীর।

গত কিছুদিন আগে মুম্বাই সফরে গিয়েছিলেন গাঙ্গুলী। সেখান থেকে আসার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

আপডেট সময় ০৬:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১