ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে দুই ইউপিতে চেয়ারম্যান হলেন আলমাছ ও জুয়েল তালুকদার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে দুই ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

২৬ ডিসেম্বর সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে রাতে দুই ইউনিয়নে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার। ফলাফলে বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলমগীর কবির আলমাছ নৌকা প্রতীকে ১ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন আনারস প্রতীকে পান ১ হাজার ৭৮৬ ভোট।

অপরদিকে বাট্টাজোড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোখলেছুর রহমান জুয়েল তালুকদার নৌকা প্রতীকে ৫ হাজার ৪৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুছা মিয়া লাঙল প্রতীকে পান ৩ হাজার ৪৯০ ভোট।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে দুই ইউপিতে চেয়ারম্যান হলেন আলমাছ ও জুয়েল তালুকদার

আপডেট সময় ০৩:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১