ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরকার অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার একটি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

৩০ আগস্ট বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনা দিয়েই গড়ে তুলতে হবে এদেশের সমৃদ্ধির সোপান। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশের হাজার বছরের ঐতিহ্যে আঘাত আনার অপচেষ্টা করে যাচ্ছে। বিভেদের কৃত্রিম প্রাচীর গড়তে যারা অপচেষ্টা করে তারা কোনদিন সফল হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার কঠোর। অপকর্মকারীদের কোন রাজনৈতিক দল নেই।

হিন্দু ধর্মাবলম্বীদের মাইনরিটি না ভাবার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের নাগরিক হিসেবে সকলের সমান সুযোগ ও অধিকার রয়েছে। নাগরিক হিসেবে একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি যে অধিকার তেমনি হিন্দু ধর্মাবলম্বীদেরও সমান অধিকার রয়েছে। শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের কোন ভয় নাই।

সম্প্রতি খুলনার রুপসা ও সুনামগঞ্জের শাল্লাসহ দুই একটি জায়গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন্দির ভাঙ্গা ও বাড়িঘরে হামলার ঘটনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

২০০১ সালে বিএনপি-জামায়ত জোট সরকারের ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনো সেই ভয়াবহ স্মৃতি মুছে যায়নি, তখন সনাতন ধর্মাবলম্বীরা কত অসহায় ছিলো, শতশত ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিলো, কত নারী লাঞ্চিত হয়েছিলো।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী কিশোর রঞ্জন মন্ডল।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১