ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জিম্বাবুয়ে সফর শেষে ২৯ জুলাই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে দলটি। বিদেশে তিন ফরম্যাটে সিরিজ জিতে দেশের মাটিতে পা রাখেন সাকিব-রিয়াদরা।

এর আগে জিম্বাবুয়ে থেকে ২৮ জুলাই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন ক্রিকেটাররা।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

এরপর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

আপডেট সময় ০১:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১