ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ভারতের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মাঠের খেলায় ভারতের দাপট ছিল স্পষ্ট। স্কোরবোর্ডেও সেটা বহাল থাকল। সুনীল ছেত্রীর জোড়া গোলের কাছে শেষ পর্যন্ত হেরেই গেল বাংলাদেশ।

৭ জুন কাতারের দোহায় বিশ্বকাপ-২০২২ এর প্রাক-বাছাই এবং এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের কাছে ২-০ গোলে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক সুনীল ছেত্রীর কাছেই যেন হেরে বসল জামাল ভুঁইয়ার দল।

বিশ্বকাপ-এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’তে ৭ ম্যাচ খেলে পাঁচ হারের পিঠে মাত্র দুই ড্র অর্জন বাংলাদেশের। নামের পাশে পয়েন্টও মাত্র দুটি। ভারতের এটি প্রথম জয়। প্রথম দেখায় কলকাতার সল্টলেগে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ ও ভারত।

বল পায়ে ভারতের দাপটের মাঝেই ম্যাচের নবম মিনিটে একটা সুযোগ করে নিয়েছিল বাংলাদেশ। রহমত মিয়ার থ্রো-ইনে আসা বলে বক্সের মধ্যে অবশ্য পায়ের স্পর্শই দিতে পারেননি তারিক।

ম্যাচের ৩৫ মিনিটে ভারতকে গোলবঞ্চিত করেন রিয়াদুল হাসান, গোললাইনে বল ঠেকান তিনি। প্রথমার্ধে পরে কোনো দল আর গোলমুখে ত্রাস সৃষ্টি করতে পারেনি। কাটে গোলশূন্য।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬৩ মিনিটে সুযোগ নষ্ট করেন ছেত্রী। সেটি পুষিয়ে দিতেও সময় নেননি। ৮০ মিনিটে হেডে প্রথম গোলটি আনেন ভারত অধিনায়ক। নির্ধারিত সময়ের খেলা শেষের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

তাতে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে শেষবার জয়ের দেখা পাওয়া বাংলাদেশের প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়খরা আরও দীর্ঘই হল।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে তপু বর্মণের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১-১ গোলের ড্রয়ে এক পয়েন্ট জমায় জেমি ডের শিষ্যরা। প্রথম দেখায় আফগানদের কাছে ১-০ গোলে ম্যাচ হাতছাড়া করে বাছাই শুরু করেছিল বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ

আপডেট সময় ১২:০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১