ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরিফপুর ইউনিয়ন ও কেন্দুয়া ইউনিয়ন দলের খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাাইনাল খেলার আয়োজন করে সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসন।

ফাইনাল খেলায় অংশগ্রহণকারী শরিফপুর অনূর্ধ্ব-১৭ ফুুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কেন্দুয়া ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

বিজয়ী দলের হাতে কাপ তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

খেলার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ।

এসময় জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১