ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

করোনায় মারা গেলেন সকাল বাজারের ব্যবসায়ী শফিকুল

শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজারের (সকাল বাজার) কাঁচামালের আড়তদার ও বাজারিপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল রাতে জামালপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ব্যবসায়ী শফিকুল ইসলাম জামালপুর জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জামালপুর সদর হাসপাতাল সূত্র জানায়, করোনার উপসর্গ দেখা দিলে গত ১৩ এপ্রিল জামালপুর সদরের একজন স্বাস্থ্যকর্মী বাজারিপাড়াস্থ নিজ বাসা থেকে শফিকুল ইসলামের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান। ১৪ এপ্রিল তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ১৬ এপ্রিল তাকে গুরুতর অসুস্থ অবস্থায় জামালপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে সেখানেই তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, ১৭ এপ্রিল যোহর নামারে পর সকাল বাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনায় মারা গেলেন সকাল বাজারের ব্যবসায়ী শফিকুল

আপডেট সময় ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১