ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইমরান খানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।

তিনি জানান, ৬৮-বছর বয়স্ক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে এবং তিনি এখন তার বাসভবনে আইসোলেশনে আছেন।

মাত্র দু’দিন আগেই ইমরান খান করোনাভাইরাস-প্রতিরোধী একটি ভ্যাকসিন নিয়েছিলেন।

ভ্যাকসিন নিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষমতা তৈরি হয়, কিন্তু এই ইমিউনিটি বা সুরক্ষা তৈরি হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে।

সে কারণে টিকা নেবার পরের কয়েক সপ্তাহ সময়কাল পর্যন্ত যে কেউ ভাইরাসে সংক্রমিত হতে পারেন – এমন সম্ভাবনা থেকে যায়।

রয়টার বার্তা সংস্থা জানাচ্ছে, প্রধানমন্ত্রী ইমরান খান গত কিছু দিনে নিয়মিত অনেকগুলো সভায় অংশ নিয়েছেন। এর মধ্যে একটি ছিল রাজধানী ইসলামাবাদে একটি নিরাপত্তা সম্মেলন – যাতে বহু লোক যোগ দিয়েছিলেন।

সেই সম্মেলনে মি. খান মাস্ক না পরেই বক্তৃতা দেন। এ ছাড়া গত শুক্রবার তিনি দরিদ্রদের জন্য একটি আবাসন প্রকল্প উদ্বোধন করার জন্য আরেকটি সভায় যোগ দেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রী হন।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ যাবৎ ৬২৩,১৩৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ১৩,৭৯৯ জন মারা গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইমরান খানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে

আপডেট সময় ০৭:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১