ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী-দুস্থদের হুইলচেয়ার-সেলাইমেশিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৩ মার্চ সকালে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর তথ্য প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রকিব হাসান, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম, জামালপুর জেলার সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক লুৎফর রহমান লুলু, তারাকান্দি যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।

অপর দিকে ১৩ মার্চ দুপুরে পৌরসভার বাউসি এলাকায় তিনটি রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি। পরে এক সুধী সমাবেশে পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যও রাখেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী-দুস্থদের হুইলচেয়ার-সেলাইমেশিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১