ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১ সৈন্য

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪ মার্চ একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সৈন্য নিহত হয়েছে। তাদের হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

টেলিভিশনে প্রচারিত দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা যায় মাটি তুষারপাতে ঢেকে গেছে এবং পার্বত্য এ অঞ্চলে ঘন মেঘের কারণে স্বল্প দূরত্বে কিছু দেখা যাচ্ছে না।

তুরস্কের ক্ষমতাসীন একেপি দলের আইনপ্রণেতা তোলগা আগর টুইটার বার্তায় জানান, নিহতদের মধ্যে লেঃ জেনারেল ওসমান ইরবেস রয়েছেন। আগর পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির দায়িত্বে রয়েছেন।

ইরবেস তুরস্কের সেনাবাহিনীর ৮ম সৈন্যদলের প্রধান হিসেবে সরকারিভাবে তালিকাভূক্ত।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান টেলিফোন করে ইরবেসের ছেলে ইজিতাল্প ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের ৩০ মিনিট পর বিতিলিস প্রদেশে এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

৪ মার্চ রাত ১১টায় মৃতের সংখ্যা সংশোধনের আগে এ মন্ত্রণালয় প্রাথমিকভাবে নয় সৈন্য নিহত ও চারজন আহত হওয়ার কথা জানিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এ দুর্ঘটনার পরপরই ন্যাটোর মিত্র এ দেশের প্রতি তাদের শোক জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১ সৈন্য

আপডেট সময় ০৮:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১