ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। ৩৩ দশমিক ৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের দেওয়া ১২৩ রানের টার্গেটে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বাংলাদেশ দলপতি তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান করেন ১৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া মুশফিকুর রহীম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবীয়দের পক্ষে আকিল হোসেন ৩টি ও অধিনায়ক জেসন মোহাম্মদ ১টি উইকেট লাভ করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রান গুটিয়ে যায় জেসন মোহাম্মদের দল। সাকিব মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ দখল করেন ৩টি উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার দুই উইকেট।

অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করা সাকিব আল হাসানের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। দুদলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৭:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১