ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় লাসবালা জেলায় ২০ জানুয়ারি সকালে এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।

উদ্ধার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের লাসবালা জেলার বালা শহরের কাছে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং হতাহতদের উদ্ধার করে কোয়েটার একটি সরকারি হাসপাতালে পাঠায়।

হাসপতালের চিকিৎসকরা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে,কারণ আহত অনেকের অবস্থাই আশংকাজনক।

খবরে আরো বলা হয়, নিহতদের মধ্যে নারী ও শিশুর পাশাপাশি দু’জন নিরাপত্তা কর্মী রয়েছে।

স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, অতিরিক্ত গতির কারণে এ বাস দুর্ঘটনা ঘটে। বাসটি দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি যাচ্ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২০

আপডেট সময় ০৫:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১