ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী থেকে
বাংলারচিঠিডটকম

পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশিকা বাস্তবায়ন এবং অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বেলা ১১টায় সরকারি এ কে মেমোরিয়াল কলেজের গ্রন্থাগার মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারি ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্রের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বাহাদুরাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ ইউনুস আলী, যুগান্তর সাংবাদিক মদন মোহন ঘোষ, কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ তালাশ প্রমুখ।

উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা হলেন জাতির গর্বিত সন্তান। আপনারা শিক্ষা দিয়ে মানুষকে মানুষ করে গড়ে তোলেন। আপনারাই পারেন দেশকে এগিয়ে নিতে। শিক্ষার মান উন্নয়নে সাবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০