ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

নিষেধাজ্ঞা কেটে গেছে লিওনেল মেসির

লিওনেল মেসি

লিওনেল মেসি

বাংলারচিঠিডটকম ডেস্ক : গত বছরের জুলাইতে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখে ছিলেন লিওনেল মেসি। এ কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান আর্জেন্টাইন এ সুপারস্টার। প্রতিযোগিতামূলক ম্যাচেই এই নিষেধাজ্ঞা শাস্তি কার্যকর হওয়ার কথা ছিল তার।

কিন্তু ২০১৯ সালে শাস্তি হওয়ার পর এক বছর পেরিয়ে গেছে। যে কারণে নিষেধাজ্ঞাটা এখন আর কার্যকর হচ্ছে না মেসির ক্ষেত্রে। তাই আর্জেন্টিনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে এখন আর কোনো বাধা নেই ভিনগ্রহের এ ফুটবল মহাতারকার।

আগামী মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন আর্জেন্টিনার এ গোল মেশিন। খেলতে পারবেন বলিভিয়ার বিপক্ষেও। খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

নিয়ম অনুযায়ী মেসির নিষেধাজ্ঞা কার্যকর করার মেয়াদ শেষ, এমনটা দাবি করে কনমেবলে চ্যালেঞ্জ করে ছিলেন এএফএ প্রধান। এবং আপিল করে সফলও হয়েছেন ক্লদিও তাপিয়া।

চিলির বিপক্ষে সেই ম্যাচের ৩৭তম মিনিটে গ্যারি মেডেলের সঙ্গে ঝামেলা পাকিয়ে লাল কার্ড দেখে ছিলেন মেসি। রেফারি মাঠ থেকে বের করে দেন চিলির ওই ফুটবলারকেও। তবে সার্জিও অ্যাগুয়েরো ও পাওলো দিবালার গোলের সুবাদে আর্জেন্টিনা ম্যাচটি জিতেছিল ২-১ ব্যবধানে।

কিন্তু মেসি লাল কার্ডটা ঠিক মেনে নিতে পারেননি। তাই ম্যাচ শেষে বেফাঁস মন্তব্য করে বসেন। অভিযোগ করেন- ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য সব কিছু করছে কনমেবল। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে দুর্নীতির এ অভিযোগ তুলে তিন মাস নিষিদ্ধ ছিলেন মেসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা কেটে গেছে লিওনেল মেসির

আপডেট সময় ০৭:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০