ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুরে অগ্নিকাণ্ডে চার দোকানের অর্ধ কোটি টাকার ক্ষতি

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৪ সেপ্টেম্বর ভোররাতে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার পরে নাপিতেরচর বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। ১৪ সেপ্টেম্বর ভোররাত পৌনে চারটার দিকে বাজারের একটি দোকানে আগুন লেগে দ্রুত পাশের আরো তিনটি বড় দোকানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে রাসেল খাঁর চার মেট্টিক টন চালসহ একটি গুদাম, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের একটি পাট গুদাম, রফিকুল ইসলামের কাপড়ের দোকান ও আশরাফুল ইসলামের একটি ফার্নিচারের শো-রুম সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়। খবর পেয়ে ইসলামপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আরো বেশ কয়েকটি দোকান রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে দোকান ও মালামালসহ ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ১৪ সেপ্টেম্বর বিকেলে নাপিতেরচরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

ফায়ার সার্ভিসের ইসলামপুর স্টেশন কর্মকর্তা মো. আব্দুল গনি বাংলার চিঠি ডটকমকে বলেন, কোন দোকান থেকে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা স্থানীয়রা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। আমাদের তদন্তে চারটি দোকানের প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ওই বাজারের আরো বেশ কয়েকটি দোকান আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে অগ্নিকাণ্ডে চার দোকানের অর্ধ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৬:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮