ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে শাম্মী আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ আগস্ট সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় মো. সানাউল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামের মো. সানাউল্লাহর শিশুকন্যা শাম্মী আক্তার তাদের বাড়ির কাছেই বন্যার পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ হাসপাতালের ইউএইচএফপিও চিকিৎসক মো. সাইফুল ইসলাম এ প্রসঙ্গে এ প্রতিবেদককে জানান, হয়তো হাসপাতালে আনার পথেই শিশু শাম্মী আক্তার মারা গেছে। হাসপাতালে আনার সাথে সাথেই জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষাসহ ভালোমতো পর্যবেক্ষণ করার পরই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে তার স্বজনরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০