ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবার পেল গবাদি প্রাণির খাদ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গবাদি প্রাণির খাদ্য বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গবাদি প্রাণির খাদ্য বিতরণ করা হয়েছে। যমুনার দুর্গমচর বেলগাছা ইউনিয়নের ৯৭৩টি পরিবারের মাঝে এই গো-খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ২১ জুলাই দুপুরে মন্নিয়া গ্রামে বেলগাছা অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গো-খাদ্য তুলে দেন।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক ছানোয়ার হোসেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন তোতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হবে। প্রতি ইউনিয়নের ৯৭৩টি পরিবার ৭৫ কেজি করে খাদ্য পাবেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবার পেল গবাদি প্রাণির খাদ্য

আপডেট সময় ০৬:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০