ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

লক্ষ্মীরচর-চরযথার্থপুর রাস্তা সংস্কারের আশ্বাস মোজাফফর এমপি’র

সড়কটি পরিদর্শন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর-চরযথার্থপুর সড়কটি ভারি বর্ষণে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ খবর শুনে ১১ জুলাই দুপুরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ওই সড়কটি পরিদর্শন করেন। সড়কটি পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটি সংস্কারের আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, মানুষের দুর্ভোগ যেন না হয় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়মূলক কাজ করে যাচ্ছেন। জনবান্ধব সরকারপ্রধান বলেই তিনি সাধারণ মানুষের কষ্ট বুঝেন। তাই তিনি রাস্তা-ঘাট থেকে শুরু করে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন।

এ সময় তিনি এলজিইডির জামালপুর সদর উপজেলা প্রকৌশলী মো. রমজান আলীকে ১২ জুলাই থেকে সড়কটি সংস্কারের জন্য নির্দেশ দেন।

সড়কটি পরিদর্শনের সময় জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, বারুয়ামারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

লক্ষ্মীরচর-চরযথার্থপুর রাস্তা সংস্কারের আশ্বাস মোজাফফর এমপি’র

আপডেট সময় ১০:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০