ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক

বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধারের মামলায় আওয়ামী লীগ সম্পাদক গ্রেপ্তার!

গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৭১০ কেজি খাদ্য বান্ধব কমসূচির চাল উদ্ধারের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগনেতা ও পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ এপ্রিল রাতে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব।

মামলা দায়েরের পর ২১ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে পৌর কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এর আগে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল সন্ধ্যায় জামালপুর র‌্যাব-১৪ এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে বাজারের খুররম মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে ৭১০ কেজি চাল জব্দ করে র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত চালগুলো খাদ্য বান্ধব কর্মসূচির বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর ডিএডি আনোয়ার হোসেন। বাট্টাজোড় ইউনিয়নের খাদ্য বান্ধব কমসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফের কাছ থেকে বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ চালগুলো ক্রয় করে ওই পরিত্যক্ত ঘরে মজুদ করেছে বলে জানান র‌্যাব।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট জানান, চাল উদ্ধারের মামলায় ২১ এপ্রিল দুপুরে গ্রেপ্তারকৃত মুন্নাফকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী

বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধারের মামলায় আওয়ামী লীগ সম্পাদক গ্রেপ্তার!

আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০