ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

গোল্ডেন জামালপুরের উদ্যোগে শিশুদের জন্য খাদ্য সহায়তা

জামালপুরে গোল্ডেন জামালপুরের উদ্যোগে শিশুদের জন্য খাদ্য সহায়তা করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর শিশুদের সুরক্ষার কথা চিন্তা করে জনপ্রিয় ফেসবুক দল গোল্ডেন জামালপুরের উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২০ এপ্রিল দুপুর ১২টায় শহরের সকাল বাজার থেকে খাদ্য বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ কাজে সহায়তা করেন গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, মডারেটর আশরাফুজ্জামান স্বাধীন, সদস্য শাহরিয়ার সজিব, বিশ্বজিৎ সোম, সান সরকার, সাগর মুখার্জি প্রমুখ।

শহরের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত ১০৪ জন ছাত্র, ছাত্রীদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সমাগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, ছোলা, চিনি, সেমাই, দুধ প্রভৃতি ছিল। খাদ্য সহায়তা পেয়ে পরিবারগুলো গোল্ডেন জামালপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ, করোনা প্রাদুর্ভাবের শুরুতে গোল্ডেন জামালপুরের উদ্যোগে জামালপুর শহরে পাঁচশ শ্রমজীবী মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এছাড়া সম্প্রতি শুরু করা হয়েছে টেলি স্বাস্থ্যসেবা কার্যক্রম। ৯ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল ঘরবন্দি মানুষের ফোন পেয়ে রোগের বর্ণনা অনুযায়ী ব্যবস্থাপত্র করে দিচ্ছেন। গোল্ডেন জামালপুরের টেলি স্বাস্থ্যসেবা কার্যক্রম ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।

এছাড়া নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা করার জন্যও উদ্যোগ গ্রহণ করেছে গোল্ডেন জামালপুর।

চলমান করোনা ভাইরাসের প্রভাব শুরুতেই গোল্ডেন জামালপুরের প্রশাসক সৌদি প্রবাসী চিকিৎসক শামীমা সোবহান উপদেষ্টা ও সদস্যদের সাথে আলোচনা করে সদস্যদের কাছে সহায়তার আহ্বান জানিয়ে ফেসবুক পেইজে একটি আবেদন জানান। গোল্ডেন জামালপুরের সদস্যরা যার যার মত সহায়তার হাত বাড়িয়ে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

গোল্ডেন জামালপুরের উদ্যোগে শিশুদের জন্য খাদ্য সহায়তা

আপডেট সময় ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০