ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে শ্বাসকষ্টে মৃত ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৪৭) মারা গেছেন। ১৪ এপ্রিল ভোর ৪টার দিকে তার নিজ বাড়িতে শ্বাসকষ্টে মারা যান তিনি। তিনি বকশীগঞ্জ শহরের নামাপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের প্রতিনিধি দল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠিয়েছেন।

জানা গেছে, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অফিস সহায়ক মো. খোকা মিয়া ১৪ এপ্রিল ভোরে শ্বাসকষ্টজনিত রোগে বকশীগঞ্জ শহরের নামাপাড়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের প্রতিনিধি দল মৃত ব্যক্তির করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেন। এদিকে শ্বাসকষ্টে ওই মৃত্যুর ঘটনায় মৃত ব্যক্তির বাড়িটি লকডাউন করেছেন ইউএনও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়েছে। তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি আছে কি না তা পরীক্ষার পর জানা যাবে।

এদিকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার এ প্রতিনিধিকে বলেন, ‘স্বাস্থ্য বিভাগ মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ শেষে আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়িটি লকডাউন এবং নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত আশপাশের বাড়িগুলোর আরও অন্তত ২৪ ব্যক্তিকে সতর্কতার সাথে বসবাস করতে বলা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে শ্বাসকষ্টে মৃত ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

আপডেট সময় ০৭:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০