ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে এমপি মোজাফফর হোসেনের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত

সংসদ সদস্য মোজাফফর হোসেনের খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে রশিদপুর ইউনিয়নের তুলশীপুর বাজার এলাকায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত নিম্নআয়ের প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, বেগুন ও একটি করে সাবান।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত জানান, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নিম্নআয়ের মানুষেরা বেকার হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে সংসদ সদস্যের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, তুলশীপুর বাজার কমিটির সভাপতি মনিরুজ্জামান, বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক রকিবুল ইসলাম জনি, রশিদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিলসহ আরো অনেকেই অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে এমপি মোজাফফর হোসেনের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত

আপডেট সময় ০৫:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০