ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ফকিরপাড়া সচেতন মহলের অর্থায়নে ৭০০ পরিবার পেল ত্রাণ সামগ্রী

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে ঘরে থাকা সাধারণ মানুষের দরজায় ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের সচেতন মহল। ১০ এপ্রিল রাতে এলাকায় ঘরে ঘরে নিজস্ব অর্থায়নের এই ত্রাণ সামগ্রী পৌছে দেন।

জানা গেছে, ফকিরপাড়া সন্তান জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও উপাদক্ষ্য ফরিদ উদ্দিন আহমেদ, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংকন কর্মকার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, ব্যবসায়ী গোলজার শাহ ফকির, যুবসমাজ, উত্তরণ ইয়ং স্টার ক্লাবের সভাপতি জুলহাস মন্ডলসহ এলাকার সচেতন মহলের অর্থায়নে ৭০০ পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও আধা কেজি করে লবণ দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, এই দুর্যোগ মুহূর্তে এলাকাবাসীর উদ্যোগ প্রশংসনীয়। জাতির এই ক্লান্তিলগ্নে প্রতিটি এলাকার সচেতন মহলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ফকিরপাড়া সচেতন মহলের অর্থায়নে ৭০০ পরিবার পেল ত্রাণ সামগ্রী

আপডেট সময় ০২:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০