ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে ১০ টাকা কেজি চাল কিনতে লাগছে এনআইডি

এনআইডি দেখে চাল বিক্রি উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনার প্রভাবে খাদ্য সংকট রুখতে অসহায় দরিদ্রদের সহায়তা হিসেবে সরকার খোলাবাজারে বিক্রি কর্মসূচির (ওএমএস) চাল বিক্রি শুরু করেছে। জামালপুরের ইসলামপুর পৌর শহরের মাদরাসা মোড় বিশু ডিলারের গুদাম ও ধর্মকুড়া বাজারে ৭ এপ্রিল এই চাল বিক্রির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা লুৎফর রহমান, সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবীর ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

জানা গেছে, একজন মানুষ একবারে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। নিম্নআয়ের মানুষেরা যেসব এলাকায় বসবাস করেন, সেখানে চালগুলো বিক্রি করা হবে। চাল কেনার সময় দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে ১০ টাকা কেজি চাল কিনতে লাগছে এনআইডি

আপডেট সময় ১২:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০