ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে খেটে খাওয়া মানুষের মাঝে পৌরসভার ত্রাণ বিতরণ

ত্রাণ সামগ্রী বিতরণ করেন মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস প্রতিরোধে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ অব্যাহত রেখেছে জামালপুর পৌরসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের কারণে শহর ও গ্রামে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে জামালপুর পৌরসভার উদ্যোগে এই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

২ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রতিজনকে দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, সাবান একটি ও একটি করে মাস্ক। এ সময় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধনী দিনে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ছাড়াও সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জান্নাতুল ফেরদৌস হ্যাপী, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদসহ জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরবৃন্দ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে খেটে খাওয়া মানুষের মাঝে পৌরসভার ত্রাণ বিতরণ

আপডেট সময় ১২:১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০