ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

করোনাভাইরাস ঠেকাতে যৌথভাবে জীবাণুনাশক ছিটালো ব্র্যাক-পৌরসভা

করোনাভাইরাস ঠেকাতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে যৌথভাবে জীবাণুনাশক ছিটায় ব্র্যাক-পৌরসভা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও জামালপুর পৌরসভার যৌথ উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক ছিটানো শুরু করা হয়েছে। ২ এপ্রিল দিনব্যাপী জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহাপুর, রেলস্টেশন, দাপুনিয়া, জঙ্গলপাড়া, বেলটিয়াসহ বিভিন্নস্থানে এ কার্যক্রম পরিচালনা করেন তারা।

এদিন সকালে রেলস্টেশন চত্বরে জীবাণুনাশক ছিটিয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর পৌরসভার কাউন্সিলর মো. হেলাল উদ্দিন। এ সময় ব্র্যাক জেলা ব্যবস্থাপক কামরুজ্জামান, এসএসটি এ এম সাদিকুর রহমানসহ ওয়াশ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক আলী আশরাফ এ প্রতিনিধিকে জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে ব্র্যাকের উদ্যোগে গত ২২ মার্চ থেকে চারদিনব্যাপী সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া ৩০ মার্চ থেকে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম হাতে নেওয়া হয়। এর আগে জামালপুর পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরো জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

করোনাভাইরাস ঠেকাতে যৌথভাবে জীবাণুনাশক ছিটালো ব্র্যাক-পৌরসভা

আপডেট সময় ১১:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০