ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

নির্দেশ অমান্য করায় সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে জরিমানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হিরা মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১ এপ্রিল দুপুর ১২টায় পৌরসভার আরামনগর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হিরা মিয়া আরামনগর বাজারের পড়শি সু স্টোরের প্রোপ্রাইটর ও ভুরারবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে মন্টু ডিলারের ছেলে।

এ ব্যাপারে নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, করোনাভাইরাস মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও জনসমাগম সংক্রান্ত সরকারি নির্দেশ অমান্য করায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

নির্দেশ অমান্য করায় সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০